রাজনৈতিক নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের বদনামের প্রধান কারণ বলে দাবী করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন। তিনি জানান, কমিশন নিরপেক্ষ থাকতে চায় এবং রাজনীতির প্রভাব না থাকলে কমিশনের কাজও ভালো হবে। রাজনৈতিক প্রভাব থাকলে পুরোনো সমস্যা আবার ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন সিইসি।