বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। তিনি বলেন, ব্যাংক কোনও ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠান নয়, বরং সকল আমানতকারীরা এর মালিক। অর্থপাচারকারীদের অর্থ ফেরত আনার প্রচেষ্টা চলছে এবং মুদ্রাস্ফীতি স্বাভাবিক পর্যায়ে আনতে কাজ করা হচ্ছে।


আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪০০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এই কথা গুলো বলেন।