কুম্ভ মেলায় যোগ দিতে ট্রেনে ওঠার হুড়োহুড়িতে দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। নিহতদের মধ্যে ১০ নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালু করা হয়েছে।