ঢাকার রাস্তায় রাতে পুলিশের টহল ও তল্লাশিচৌকির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ডিএমপি তথ্য অনুযায়ী রাতে ২৫০টি টহল দল থাকার কথা থাকলেও সরেজমিনে তা অনুপস্থিত। ছিনতাইয়ের আতঙ্কে নগরবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশের জনবল, যানবাহন সংকট ও মনোবলহীনতা পরিস্থিতি আরও জটিল করেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।