তথ্য পাচারের আশঙ্কায় চীনের এআই কোম্পানি ‘ডিপসিক’ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ান সরকার। শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা কার্যকর হবে। চীনা প্রতিষ্ঠান ডিপসিকের নতুন মডেল আর-১ আসার পর এনভিডিয়ার মার্কেট ভ্যালু কমেছে ৬০০ বিলিয়ন ডলার।