সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সরকার আগের কমিটি বাতিল করে আট সদস্যের নতুন কমিটি গঠন করেছে সরকার। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণিকে। এ কমিটি অগ্নিকাণ্ডের পেছনে ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না তা উদঘাটন ও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করবে।


উল্লেখ্য আগের কমিটির আহ্বায়ক ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম।