সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৩০ জুন পর্যন্ত সৌদিগামী কর্মীদের টিকিট ৩৬০ ডলার এবং মালয়েশিয়াগামীদের জন্য ১৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। শুধুমাত্র বিএমইটি কার্ডধারীরা এই বিশেষ মূল্যে টিকিট কিনতে পারবেন।