মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছেন। তিনি ডব্লিউএইচও-তে যুক্তরাষ্ট্রের 'অন্যায্য' অর্থ প্রদানের সমালোচনা করেন। এর আগে ২০২০ সালে প্রথম মেয়াদেও ট্রাম্প প্রশাসন ডব্লিউএইচও থেকে বেরিয়ে গিয়েছিল।