দুইদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। রবিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৩। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ইয়াঙ্গুন, সারায়েভো ও লাহোর। শীতকালে ঢাকার বায়ুদূষণ বেড়ে যায়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। গবেষণা বলছে, বিশ্বে বায়ুদূষণে প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়।