দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা নিরাপত্তা বাহিনী ও সমর্থকদের বাধা অতিক্রম করে ইউনকে আটক করে। ইউন দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি গ্রেফতার হলেন।