বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক বদলাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইন্ডিয়া টুডে কনক্লেভে তিনি জানান, দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক বর্তমানে দৃঢ় এবং নিয়মিত তথ্য আদান-প্রদান হয়। পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন দ্বিবেদী।