আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশের নিরাপত্তা প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি কমান্ড সেন্টার স্থাপনের ওপর জোর দেন। বিশৃঙ্খলা ঠেকাতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিতে বলেন ইউনুস। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।