হামাসের সঙ্গে চুক্তি অনুযায়ী বেসামরিক বন্দি আর্বেল ইহুদকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে, নিশ্চিত করেছেন নেতানিয়াহু। সোমবার থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় যাওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় এই চুক্তির পর ফিলিস্তিনিরা উত্তর গাজায় ফিরতে শুরু করেছে। আল-রশিদ রোড ধরে নেটজারিম চেকপয়েন্টের পশ্চিম অংশ দিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের যাত্রা শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
ইসরায়েলি বেসামরিক বন্দি মুক্তির চুক্তি সম্পন্ন হওয়ার পর উত্তর গাজায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা
সূত্র: The Guardian

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ




