প্রধানমন্ত্রী হান ডাক-সুর অভিশংসন বাতিল করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। বিচারপতি নিয়োগ নিয়ে বিরোধের কারণে তিনি বরখাস্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের সাময়িক মার্শাল ল ঘোষণা পরবর্তী রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই রায় এলো। তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয় পাশাপাশি ঐক্যের আহ্বান জানিয়েছেন হান।