বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গ্যাসের দাম বাড়ানোর শুনানি স্থগিতের দাবি জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাব জানিয়েছে, এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ভোক্তা স্বার্থবিরোধী। ক্যাব বিইআরসিকে অনিয়ম তদন্তের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রত্যাশা করছে গণশুনানি স্থগিতের।