নতুন দলের দায়িত্ব নিতে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ২৮ ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নেবেন তিনি।