২০০৯-২০২৪ সময়ে ‘অসামান্য অবদানের’ নামে রাজউকের ৮৩০টি প্লট বরাদ্দ দেওয়া হয় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের। প্রভাবশালী রাজনীতিক, আমলা, সাংবাদিক, শিল্পীসহ অনেকেই কম দামে প্লট পেয়েছেন। সম্প্রতি এসব বরাদ্দ নিয়ে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। হাইকোর্ট বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।