অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিমকে তার পদ থেকে সরিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। শফিউল আজিম গত ২১ মে ইসি সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি, এনআইডির নতুন ডিজি হুমায়ুন কবীর
সূত্র: The Daily Star Bangla

ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি, এনআইডির নতুন ডিজি হুমায়ুন কবীর




