জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, দূষিত বায়ুর কারণে শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৮ শতাংশ বেড়ে যায়। টানা চার বছর দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে ঝুঁকিও চার গুণের বেশি হয়। গর্ভকালীন সময়ে পিএম ২.৫ এর বেশি হলে ঝুঁকি বাড়ে ১৫ শতাংশ। সবুজ পরিবেশে থাকা ও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন গবেষকরা।