যুবকদের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে ডিসি সম্মেলনে। তবে তা সরকারের অনুমোদনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। তিনি লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি তুলে ধরেন এবং অস্থিতিশীলতার হুমকি সম্পর্কে সবাইকে সতর্ক করেন। এছাড়া, রমজানের আগে বাজারে স্থিতিশীলতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডিসিদের নির্দেশ দেন তিনি।