আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন কয়েকটি মামলার রায় অক্টোবরের মধ্যে হবে- এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা। তিনি প্রশ্ন তোলেন, তদন্ত শেষ না হলে রায়ের প্রসঙ্গ কীভাবে আসে? রাষ্ট্রপক্ষকে এ ধরনের মন্তব্যকারীদের সতর্ক করার নির্দেশ দেন তিনি।