আজ রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা ভাতা বাড়ানোর দাবিতে রাস্তা অবরোধ করেছেন। দুপুরের দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁরা তাঁদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে অবস্থান নিয়েছেন। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তাঁদের দাবি ভাতা ৫০ হাজার টাকা করার জন্য।