গত চার দিন ধরে দিনের শীতের অনুভূতি কম থাকলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে , মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে সারা দেশে শীত বাড়তে পারে এবং কুয়াশা বেড়ে রোদের দাপট কমে আসতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প শীতের দাপট কমিয়ে দিয়েছিল, কিন্তু আজ থেকে তাপমাত্রা অল্প অল্প করে কমতে শুরু করবে এবং বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। নতুন বছরের প্রথম সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহ চলতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল।