মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে শুনানি করে চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূল আসামি হিটু মিয়াকে ৭ দিন ও বাকিদের ৫ দিন করে রিমান্ডে নেওয়া হয়। শিশুটি সিএমএইচে চিকিৎসাধীন। ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে মাগুরাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।