বিএসইসি-কে শক্তিশালী ও শেয়ারবাজার উন্নয়নে চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটি সাম্প্রতিক নিয়ন্ত্রক সংকট সমাধান, বাজার স্থিতিশীলতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও করপোরেট সুশাসন উন্নয়নে কাজ করবে। এছাড়া, তারল্য বাড়ানো ও নতুন কোম্পানির জন্য অনুকূল পরিবেশ তৈরির সুপারিশ করবে এই কমিটি।