আট বছরের আইনি লড়াই শেষে সমঝোতায় পৌঁছেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করার পর সন্তানের অভিভাবকত্ব ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে বিচ্ছেদপ্রক্রিয়া দীর্ঘ হয়। অবশেষে মতৈক্যে পৌঁছানোর মাধ্যমে এই জটিলতা নিরসন হয়েছে। জোলি ও পিট ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে পরিচিত হন, ২০১৪ সালে বিয়ে করেন এবং ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। তাঁদের সংসারে ৬ সন্তান রয়েছে।
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিচ্ছেদ নিয়ে সমঝোতা
সূত্র: Prothom Alo

হলিউড




