প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি "জুলাই সনদ" তৈরি করা। এটি সংস্কারের পথ সুগম করবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সংলাপে তিনি বলেন, একমত হলে সনদ প্রকাশ করা হবে এবং এটি সংরক্ষিত থাকবে। সংস্কার ছাড়া মুক্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।