সাময়িকভাবে চীন ও হংকং থেকে পার্সেল গ্রহণ বন্ধ করেছে মার্কিন ডাক বিভাগ। তবে এ সিদ্ধান্ত সম্পর্কে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতি ডি মিনিমিস ছাড় বাতিলের পর এ সিদ্ধান্ত এলো। পালটা ব্যবস্থা হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, অনিয়ন্ত্রিত পার্সেল নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল।