ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ট্রাফিকের যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসানকে বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তারা বরিশাল ও সিলেট রেঞ্জে সংযুক্ত থেকে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।