পিকেকে'র বন্দী নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সংগঠনটি। ৪০ বছরের সংঘাতে ৪০,০০০ এর বেশি প্রাণহানির ইতি টানতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও প্রয়োজনে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তবে স্থায়ী শান্তির জন্য পিকেকে'র ওজালানের মুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তুরস্কের সঙ্গে ৪০ বছরের সংঘাতে যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে
সূত্র: Al Jazeera

সারাবিশ্ব




