আজ শনিবার (২৮ ডিসেম্বর) র‌্যাবের বরাত দিয়ে জানা গেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনার সময় বাসের ব্র্যাকের ত্রুটি থাকায় বাসটিকে অনেকবার ব্রেক কষেও থামানো যায়নি । বাসচালক মোহাম্মদ নুর উদ্দিন জানিয়েছেন যে তার লাইসেন্স নবায়ন ছিল না এবং তিনি নেশা করতেন। দুর্ঘটনার সময় বাসের ব্রেকে সমস্যা ছিল এবং তিনি মালিককে জানিয়ে ছিলেন। তবে গতকাল বাস চালানোর সময় নুর উদ্দিন নেশাগ্রস্ত ছিলেন না বলে দাবি করেছেন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নুর উদ্দিনকে আটক করা হয়। বাসচালকের সহকারী নাহিদ এখনো পলাতক।