ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ভাটাটি তৈরি করা হয়েছিল। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ ধরণের অভিযান আরও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।