বৈষম্যবিরোধী গণকর্মচারী পরিষদ সরকারি কর্মচারী ব্যবস্থাপনায় বৈষম্য নিরসন ও সংস্কারের দাবি জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক সুবিধা, পদোন্নতি, এবং কর্মসম্পাদনে বৈষম্য রয়েছে, যা কর্মচারীদের মধ্যে বঞ্চনা ও অসন্তোষের জন্ম দিয়েছে। তারা বৈষম্যমূলক ক্যাডার, নন-ক্যাডার বিভাজন বিলুপ্ত করে গ্রেডভিত্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রস্তাব করেছে এবং নন-ক্যাডার কর্মকর্তাদের ক্ষমতায়ন ও পদোন্নতির জন্য মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের দাবি করেছে।