ব্যাংক হলিডে উপলক্ষে আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে। ব্যাংক হলিডে অর্থাৎ আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য ব্যাংকগুলোতে শুধুমাত্র দাফতরিক কার্যক্রম চলবে, তবে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন হবে না। কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করা যাবে। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও কোনো ধরনের লেনদেন হবে না।