যদি জর্ডান এবং মিশর গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ না করে, তবে তারা যে সাহায্য পায় তা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গাজার জনগণকে স্থানান্তর করার প্রস্তাব দিয়ে বলেন, ফিলিস্তিনিরা আর ফিরে আসার অধিকার পাবে না। যুক্তরাষ্ট্র থেকে বড় সাহায্যপ্রাপ্ত দুদেশ জর্ডান ও মিশর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফিলিস্তিন সঙ্কট ট্রাম্প এবং জর্ডানের রাজা আবদুল্লাহর বৈঠকের আগে উত্তেজনা সৃষ্টি করেছে।