দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পরেও রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ভিত্তিতে রিজার্ভ বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিয়ম অনুযায়ী রিজার্ভ ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশি অনুদান এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে রিজার্ভ বেড়েছে। গত এক মাসে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বেড়ে এখন তা ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।