স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করতে বিশেষ সেল গঠন করেছে। ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে এই বিশেষ সেলটি গঠন করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী মৃত্যুঞ্জয় বাড়ৈকে এই সেলে দায়িত্ব দেওয়া হয়েছে।