গুমে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফৌজদারি দায় রয়েছে এবং তা পুরো বাহিনীর ওপর বর্তায় না বলে মন্তব্য করেছেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। গোপন বন্দিশালা ও ১,৭৫২টি অভিযোগের তদন্ত করছে কমিশন। গুমের শিকার ৩৩০ জনের বিষয়ে অনুসন্ধান চলছে এবং ৭৪টি অভিযোগ পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।