বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খ্রিষ্টীয় নববর্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে বলেছেন, নতুন বছরে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি ২০২৪ সালের তিক্ত অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন। তারেক বলেন, গণবিরোধী শক্তি জনগণের অধিকার বন্দী করে রেখেছিল, তাই গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও নববর্ষের শুভেচ্ছা জানান।