নারীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভের মধ্যে সরকার ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে এবং বিচার প্রক্রিয়া ৯০ দিনের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারীর প্রতি সহিংসতার সব ঘটনা রিপোর্ট করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তাছাড়া মব জাস্টিস ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এজন্য নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।