কানাডা ও মেক্সিকোর উপর ২৫% এবং চীনের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালানের উদ্বেগের কথা উল্লেখ করা হয়। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। চীন এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।