পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দোষীরা শাস্তি পাওয়ার যোগ্য এবং বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে ন্যায়বিচার নিশ্চিত করার নিশ্চয়তা দেন। তবে কোন সন্দেহ থাকলে অভিযুক্তদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।