ভারতে পলাতক থাকা ময়মনসিংহের ত্রিশালের জঙ্গি ছিনতাই ও পুলিশ হত্যা মামলার আসামি রহমতউল্লাহকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। রহমতউল্লাহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ছিলেন। তাঁর সঙ্গে আরও ছয়জনকে দেশে ফেরত আনা হয়েছে, যারা অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। তাঁদের বেসরকারি একটি উন্নয়ন সংস্থার জিম্মায় রাখা হয়েছে।