ঢাকায় আজ শনিবার বেলা দেড়টার দিকে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ছিলো। তবে এক ঘণ্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত চলাচল স্বাভাবিক হয়। যান্ত্রিক সমস্যার কারণে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি। তবে উত্তরা উত্তর স্টেশনে এখনও কিছু সমস্যা রয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়।