আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার ডিসিদের জনগণের নিপীড়ন ও অপকর্ম জায়েজ করতে ব্যবহার করেছে। তিনি ডিসিদের সংবিধান অনুযায়ী জনসেবায় নিয়োজিত করার আহ্বান জানান। প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা আইন ও সংবিধান লঙ্ঘন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।