এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার বিশেষ আদালত এ আদেশ দেন। ঋণের টাকা আত্মসাতের অভিযোগে এ নিয়ে তিন দফায় মোট ১৬ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করল আদালত।