শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে বাংলাদেশে ৬৪ হাজার ৭১৮ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সম্প্রতি মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি এবং সামরিক জান্তার মধ্যে সংঘাতের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী পালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে বলে জানানো হয়েছে।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিত্বে ছয় দেশের মধ্যে অনানুষ্ঠানিক পরামর্শ সভায় এই সমস্যার সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে।