নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮ শতাংশ ধরা হলেও অর্জিত হয়েছে ৭.৬ শতাংশ। এক্ষেত্রে স্থিতিশীলতা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় ব্যাংকের জন্য এবারের মুদ্রানীতি প্রণয়ন চ্যালেঞ্জিং হবে বলে মত ব্যাংকারদের।