একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। এই টান গভীরতর হয়েছে, আমাদের দুঃসাহসী করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। এবারের বইমেলার প্রতিপাদ্য ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। মেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান, ৩৭টি প্যাভিলিয়ন থাকছে। বইমেলা ১ থেকে ২৮ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
বইমেলার উদ্বোধন: একুশের টান দুঃসাহসী, ছাত্র-জনতার অভ্যুত্থান জ্বলন্ত প্রমাণ: প্রধান উপদেষ্টা
সূত্র: Prothom Alo

সারাদেশ




