আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার কে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজ আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন আলী ইমাম মজুমদার উপদেষ্টার (মন্ত্রী) পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।